জৈব সারের দখলে কাঁচা-পাঁকা সড়ক, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা
১৩ নভেম্বর ২০২১, ০৭:৩০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঁচা-পাঁকা সড়কগুলো এখন জৈব সার গোবরের দখলে। বিভিন্ন ফসলের ক্ষেতে জৈব সার গোবর প্রয়োগের জন্য কৃষকরা কাঁচা গোবর শুকানোর জন্য দিনের পর দিন সড়কগুলো ব্যবহার করে আসছে।
সে কারণে যানবাহন ও যাত্রী সাধারণ চলাচল মারাত্মভাবে বিঘিত হচ্ছে। কাঁচা গোবরের উপরে যানবাহন চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ। যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট সড়ক দূর্ঘটনা। দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের ভ্যান চালক মাসুদ রানা জানান, উপজেলার প্রায় সবগুলো সড়কে কাঁচা গোবর শুকানোর জন্য স্তুব আকারে বা ছড়িয়ে দিয়ে রেখেছে।
গোবরের উপর দিয়ে ভ্যান চালানো যাচ্ছে না। চাকা করে গিয়ে ঘটছে দূর্ঘটনা। তাছাড়া মোটর সাইকেল চালকদের জন্য বিপদজনক হয়ে পড়েছে গোবর।
এদিকে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চলাচল মারাত্মভাবে ব্যবহৃত হচ্ছে। কৃষক বাবু মিয়া জানান, গোবর রোদে শুকানোর এবং গাড়ি ঘোড়ার চাকায় গুড়া হওয়ার জন্য রাস্তায় ছিটিয়ে দেয়া হয়ে থাকে। পরে সেগুলো জমা করে ফসলের ক্ষেতে ছিটিয়ে দেয়া হয়। রবি মৌসুমে আলু, বেগুন, কফি, মুলা, গম, পানের বরজ, ভট্টাসহ নানাবিধ ফসলের ক্ষেতে জৈবসার প্রয়োগ করে থাকে কৃষকরা। কিন্তু অনেকের ব্যবহার বিধি জানা নাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, জৈব সার গোবর রোদে শুকালে তার কার্যকারিতা থাকে না। কৃষকরা যে ভাবে গোবর রোদে শুকিয়ে গুড়া করে জমিতে প্রয়োগ করছে, তাতে করে মাটির কার্যকর ক্ষমতা অনেকটা কমে যাচ্ছে। তাই রোদে না শুকিয়ে কাঁচায় জমিতে পেয়োগ করা উচিত।






















