সাংবাদিকতায় গুনিজন সম্মাননা পেলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি
১৩ মার্চ ২০২২, ১০:২৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বগুড়ার শেরপুর সংস্কৃতি পরিষদের গুনিজন সম্মাননা পদক ও সনদ পেলেন নাটোরের সিংড়া প্রেসক্লাবের সভাপতি চয়েন বার্তার সম্পাদক মোল্লা মোঃ এমরান আলী রানা।
গতকাল বগুড়া শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক মোলা মোঃ এমরান আলী রানার হাতে এই সম্মাননা সনদ ও পদক তুলে দেন সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিনসহ অতিথিবৃন্দ।






















