১২ বছরের শিশুর হাতে দুই বছরের কন্যাশিশু খুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ জানুয়ারি ২০২১, ০৪:১৪ পিএম


১২ বছরের শিশুর হাতে দুই বছরের কন্যাশিশু খুন

ছবি- সংগৃহীত।

 

মামাতো ভাইয়ের হাতে খুন হলো খাদিজা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশু। পাবনার চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর স্কুলপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

 

শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করেছে পুলিশ। শিশু খাদিজা খাতুন ও আহসান হাবীব সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাইবোন।

 

আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই দেখা যায় গ্রামের লোকজনকে সে মারধর করে। শিশুটির মা আহসান হাবীবকে ১০টাকা দিয়ে শিশু খাদিজাকে কিছু খাবার কিনে দিতে বলে। আর সেও শিশু খাদিজাকে নিয়ে দোকানে খাবার কিনতে যায়। তার পর থেকেই শিশু খাদিজাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

আরো পড়ুন: বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ভারতে জরুরি অবস্থা, বাংলাদেশে বাড়তি সতর্কতার নির্দেশ

 

বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।


 

Ads