রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০১৯, ০৯:২৯ পিএম
নওগাঁ রাণীনগর উপজেলার কালীগ্রাম এবং একডালা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কালীগ্রাম ইউনিয়নে ইউনুছ আলী দুলাল কে সভাপতি ও সুবাশ চন্দ্র সরকার বাবলুকে সাধারণ সম্পাদক এবং একডালা ইউনিয়নে শহিদুল ইসলাম ফটিককে সভাপতি ও শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার বিকেলে আবাদপুকুর মহাবিদ্যালয় মাঠে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন,সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দীন,প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টুসহ অন্যান্য নেতৃবুন্দ। এসময় ইউনুছ আলী দুলালকে সভাপতি ও সুবাশ চন্দ্র সরকার বাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলগের কমিটি ঘোষনা করা হয়। এছাড়া একই দিন দুপুরে শহিদুল ইসলাম ফটিক কে সভাপতি ও শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।






















