সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হাসনাত আবদুল্লাহর
০৭ মে ২০২৫, ১১:২৮ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।’
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে।



















