চবি'র সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ত্রান হস্তান্তর
৩১ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহ্ববানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। সে ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাদুর্গতদের সহায়তার জন্য গঠিত কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম।
আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক স্বপন, দপ্তর সম্পাদক তানভীর ইয়াসিন সোহেল, এজিএস ও চবি সাবেক ছাত্রদল সহ -সভাপতি মোঃ সহিদুল ইসলাম সুমন, সদস্য জাকির হোসেন স্বপনসহ আরো অনেকে।
দলীয়ভাবে বিএনপি কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য ও ত্রান সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ- দপ্তর সম্পাদক তাইফুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সভাপতি সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীর পরামর্শক্রমে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।





















