চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের আহবায়ক ইকবাল ও সদস্য সচিব স্বপন

মোঃ সহিদুল ইসলাম সুমন

২৬ আগস্ট ২০২৪, ০৫:২১ পিএম


চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের আহবায়ক ইকবাল ও সদস্য সচিব স্বপন

ম ইকবাল কবীর, জি এম ফারুক স্বপন

 

চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবে বিগত ২২ তারিখে এক বর্ধিত সভা ক্লাব কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগী শহীদদের স্মরণে কোরআন খতম দোয়া মাহফিলের মাধ্যমে আহতদের সুস্থতা কামনা করা হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ভিকারুননিসা চিনু।

উক্ত বর্ধিতসভায় কার্যনির্বাহীর মেয়াদ পূর্তির প্রাক্কালে বার্ষিক সাধারণ সভা সহ ক্লাবের জরুরী কাজ সম্পাদনের জন্যে একটি আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়,
আহবায়ক : জনাব ম ইকবাল কবীর 
যুগ্ন আহবায়ক : 

১) জনাব মোশারফ হোসেন রিগান
২) লায়ন মো: ফখরুল ইসলাম 
৩) জনাব আহসানুল কাদের জাহিদ 
৪) জনাব এ আর খান আরমান
৫) জনাব ফজলুল করিম
৬) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 
সদস্য সচিব : জনাব জি এম ফারুক স্বপন
সদস্য :
১) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী 
২) জনাব মোঃ হাবিবুর রহমানসহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

সভায় ক্লাবের অন্যান্যদের মধ্যে সিনিয়র সদস্যবৃন্দ ড. শাহ মোহাম্মদ সেলিম, আমিন হিলালী, সরোয়ার হোসেন আজিজ, ম ইকবাল কবীর, হাবিবুর রহমান, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, আবুল বাশার দুলাল মোশাররফ হোসেন রিগান, ফকরুল ইসলাম, আহসানুল কাদের জাহেদ,শাহনেওয়াজ ওয়ান,মনিরুল ইসলাম আজাদ, মনির আহমেদ, নাইমুল হাসান শিমুল, সাব্বির আহমেদ সিদ্দিকী, খন্দকার গোলাম কিবরিয়া, সারোয়ার আবেদীন রুমি, শাহানারা হোসেন ডেইজি, মোঃ নজরুল ইসলাম, আব্দুল জাবেদ কায়দার, মতিউর রহমান,ফজলুল হক বাচ্চু, এ আর খান আরমান, মাসুদ রানা, প্রীতম খাস্তবিশ তুহিন, ফজলুল করিম,মেজবাহ উদ্দিন, তানভীর ইয়াসিন সোহেল, সঞ্জয় কুমার সরকার, মোঃ শামসুদ্দীন, মোঃ মোবারক উদ্দিন, মাসুদুল হক মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
 

 

Ads