করোনা শনাক্ত গফরগাঁও পৌর মেয়র ইকবালের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ মে ২০২০, ০৩:৩৯ পিএম


করোনা শনাক্ত গফরগাঁও পৌর মেয়র ইকবালের

গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ছবি : সংগৃহীত ।

 

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের শরীরে করোনা রোগে শনাক্ত হয়েছে। তিনি কয়েক দিন ধরে শরীর-ব্যথা ও জ্বরে ভুগছিলেন। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের টেষ্ট রিপোর্টে পজিটিভ আসে।

পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত উপজেলায় ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের প্রায় কারো কোনো উপসর্গ না থাকায় আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এ পর্যন্ত ২৫ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, রাস্তাঘাট, অফিস, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। এ ছাড়া ঘরবন্দি প্রত্যেক শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

করোনা সংক্রমণ থেকে পৌরবাসীকে বাঁচাতে দিনরাত কাজ করেছি বলেন- পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই।’

Ads