বাগেরহাট থিয়েটারের মহাসচিব প্রবীণ আইনজীবী জাহাঙ্গীর আলী বাবু আর নেই

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জুলাই ২০২১, ০৮:৩৮ পিএম


বাগেরহাট থিয়েটারের মহাসচিব প্রবীণ আইনজীবী জাহাঙ্গীর আলী বাবু আর নেই

ছবি- প্রতিদিনের চিত্র।


বাগেরহাট থিয়েটারের মহাসচিব প্রবীণ আইনজীবী জাহাঙ্গীর আলী বাবু আর নেই। শনিবার (১০ জুলাই) দুপুরে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় মারা যান তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

 

বিশিষ্ট্ সমাজ সেবক জাহাঙ্গীর আলী বাবু জীবদ্দশায় বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, টিআইবি বাগেরহাট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিও ছিল তার পদচারনা। তিনি বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

তার মৃত্যুতে, বাগেরহাট থিয়েটার, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, বাগেরহাট জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

Ads