বাগেরহাটে দুই নারীসহ ৪ অপহরণকারী গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ মে ২০২১, ১০:১৮ পিএম


বাগেরহাটে দুই নারীসহ ৪ অপহরণকারী গ্রেফতার

ছবি- প্রতিদিনের চিত্র।


বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১০ বছর বয়সী কিশোরীকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণকারীদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন আট্টাকী গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে তুহিন মোড়ল (৪৬) এবং একই গ্রামের মোঃ হায়দার মল্লিকের ছেলে মোঃ বাদল মল্লিক (২৩), চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোঃ রফিক তালুকদারের স্ত্রী মোছাঃ আছমা বেগম (৩৫) এবং চট্টগ্রাম জেলার বায়োজিত বোস্তামি মাজারের পিছনের এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ রেশমা(৪২)।

 

বৃহস্পতিবার (২০মে) সকালে র‌্যাব-৬ এর সহকারি পরিচালক মোঃ মাহবুব উল-আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০ মে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। পরবর্তীতে কিশোরীর পিতা বাদী হয়ে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেণ। ওই মামলার প্রেক্ষিতে আমরা ১৭ মে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তুহিন মোড়ল ও মোঃ বাদল মল্লিক মল্লিককে গ্রেফতার করি। পরবর্তীতে ১৯ মে রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ আছমা বেগম ও মোছাঃ রেশমাকে গ্রেফতার করা হয়। অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অপহৃত কিশোরী ও গ্রেফতারকৃতদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

Ads