সুন্দরবনে আবারও আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মে ২০২১, ০১:১০ এএম


সুন্দরবনে আবারও আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি- প্রতিদিনের চিত্র।



বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) দুপুরে ১২টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত ও পরিমান জায়গায় আগুন ছড়িয়েছে তাৎক্ষনিক ভাবে তা জানাতে পারেনি বনবিভাগ। 

 

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের চার-পাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশাকরি খুব তারাতারি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

 

উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রæয়ারী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় ৪শতক বনভূমি পুড়ে যায়।
 

Ads