চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে ২ জনকে কুপিয়ে জখম

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জানুয়ারি ২০২১, ০৬:৩৭ পিএম


চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে ২ জনকে কুপিয়ে জখম

ছবি- সংগৃহীত।

 

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

 

আহতরা হলেন- ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন। দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় যুবকরা। রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

 

পারভেজের পিঠে ও ডান হাতে উপর্যুপরি কোপে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। তার হাতের কয়েকটি আঙুলও কেটে পড়ে গেছে। জিসানের পিঠে ও মাথায় জখম হয়েছে।

 

আরো পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ফাইজারের টিকা

 

সদর থানার ওসি আবু জিহাদ খান গণমাধ্যমকে বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।

 

 

 

Ads