ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করলেন এমপি আলী আজগর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০২০, ০৩:৫২ এএম


ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করলেন এমপি আলী আজগর

ছবি- প্রতিদিনের চিত্র।

 

ঐচ্ছিক তহবিল থেকে জীবননগর উপজেলার ৫৮ জন দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা পরিষদ মিলানায়তন রুম-এ এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান সামগ্রী তুলেদেন হাজী মোঃ আলী আজগার টগর এমপি ।


 
অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সি নাসির উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাকী প্রমূখ।

Ads