চুয়াডাঙ্গায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০২০, ০২:৫৪ পিএম


চুয়াডাঙ্গায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি- সংগৃহীত

 

করোনায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠান্ডু মৃত্যুবরণ করেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আসাবুল হক ঠান্ডু (৫৫) আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মৃত সিদ্দুকুর রহমানের ছেলে এবং ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আএমও ডা. শামীম কবীর জানান, বেশ কিছুদিন ধরে আসাবুল হক ঠান্ডু অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিন রাতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

Ads