‘যুদ্ধবিরতি না হলে হামাস নেতৃত্বকে বহিস্কার’

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৪, ০৫:০৮ পিএম


‘যুদ্ধবিরতি না হলে হামাস নেতৃত্বকে বহিস্কার’

ছবি- সংগৃহীত।

 

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করতে কায়রোতে শনিবার থেকে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু হওয়ার মধ্য দিয়ে প্রচেষ্টা জোরদার হয়েছে। ওয়াশিংটন পোস্টকে একটি সূত্র বলেছে, হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র এর রাজনৈতিক নেতৃত্বকে বের করে দেয়ার জন্য কাতারকে অনুরোধ করেছে।


শনিবার তেল আবিবের ডেমোক্রেসি স্কয়ারে শত শত মানুষ সমবেত হয়ে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। জিম্মিদের স্বজনরা তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে জমায়েত হয়ে চুক্তি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। কেউ কেউ যুদ্ধবিরতিকে কম গুরুত্ব দেয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্তও করেছেন এবং অন্যরা যুদ্ধ অবসানের দাবি জানিয়েছে।

 

জিম্মিদের মধ্যে একজন ৮০ বছর বয়সী ইয়োরাম। তার পুত্রবধূ আয়ালা মেটজগার বলেছেন সরকারকে অবশ্যই যুদ্ধ অবসানে রাজী হতে হবে এবং সেটি জিম্মিদের মুক্তিদের বিনিময়ে হলেও। গত বছর অর্থাৎ ২০২৩ সালের সাতই অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামাসের হামলায় বারশ মানুষ নিহত এবং আরও অন্তত আড়াইশ জন জিম্মি হওয়ার পর গাজায় যুদ্ধ শুরু হয়।


ইসরাইলের পাল্টা সামরিক অভিযানে ৩৪ হাজার ৬৫৪ জন নিহত এবং ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পর থেকে কয়েক দফায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়েছে। সূত্র: বিবিসি।

Ads