কৃষ্ণচুড়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯ পিএম


কৃষ্ণচুড়া

শত শহীদের রক্ত রাঙা
অনুরূপ লালে লাল,
মনে করে দিবে কৃষ্ণচুড়া
চীরদিন চীরকাল।

বাঙালীর বুকে স্মৃতি হয়ে রবে
হবে না কখনো ভুল,
ভাঙ্গিওনা ডাল ছিড়িও না পাতা
তুলিও না এর ফুল।

মনে করে দিবে কৃষ্ণচুড়া
স্বাধীনতা রঙের তুলি,
মুক্তিযুদ্ধের যোদ্ধার কথা
কেমনে আমরা ভুলি।

 

Ads