প্রত্যাশা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, ১০:৩০ পিএম


প্রত্যাশা

শিরোনামে উঠে আসুক শিরোনামহীনদের কথা,

খবরের পেছনের খবরে ভরে উঠুক 'খবরের' পাতা!

সুজলা-সুফলা-শস্য-শ্যামলা সেতো 'সারা দেশে'র প্রতিচ্ছবি,

ধনী কিংবা দরিদ্র, শাসক কিংবা শোষিত আর সবি!

 

মুক্তমত মুক্তি পাক 'উপ-সম্পাদকীয়' পাতায়

ধর্ম - দর্শন, রাজনীতি - সমাজনীতি স্থান যেন পায় সেথায়!

 

উত্তর - দক্ষিণ কিংবা পূর্ব-পশ্চিম, বহু থেকে বহুজাতিকে,

রাজপুত থেকে বাড়ুজ্যে উঠে আসুক আন্তর্জাতিক -এ!

 

হৈ হৈ কাণ্ড রৈ রৈ করে

নিত্য-নতুনে ভরে থাক 'বিনোদনের' ঘরে!

 

দেশ - বিদেশের খবরাখবর

বর্তমান কিংবা পূর্বাপর

শত্রু-মিত্রে

সর্বাঙ্গে সুন্দর হয়ে উঠুক - "দৈনিক প্রতিদিনের চিত্রে"

Ads