আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৈতন্য চ্যাটার্জী

১১ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম


আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আড়াই বছরের রুহি নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলার বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে বাড়ির পাশ্বে থাকা পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। মৃত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা সন্তান।

মৃত রুহির দাদু জানান, বাড়ির সামনে রুহির মা কাজ করছিল। শিশু রুহি খেলছিল । খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশ্বে থাকা পুকুরে পড়ে যায়। রুহির দাদু বাড়িতে এসে দেখেন রুহি নেই। পরে পুকুরে গিয়ে দেখে রুহি পনিতে ভেসে আছে। রুহিকে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষনা করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনায় কারো অভিযোগ না থাকায় মৃত শিশু রুহিকে পরিবারের নিকট হস্তানতর করা হয়েছে।
 

Ads