আক্কেলপুরে ফলের দোকানে জরিমানা

চৈতন্য চ্যাটার্জী

০২ মার্চ ২০২৫, ০৬:৪১ পিএম


আক্কেলপুরে ফলের দোকানে জরিমানা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (২মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তার নিকট হতে ব্যবসায়ীরা উচ্চ মূল্যে দাম নিচ্ছে কিনা তা তিনি খতিয়ে দেখছেন। 

বিশেষ করে ফলের দোকান গুলোতে মূল্য তালিকা না থাকায়  রেলগেট সংলগ্ন মিঠুর ফলের দোকানে পাঁচ শত টাকা জরিমানা করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন ‘চলতি রমজান কে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি না হয় এ বিষয়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ’

তিনি আরও বলেন ‘রমজান মাস আসলেই ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কোন কারণ ছাড়াই বেশী দামে বিক্রির চেষ্টা করে থাকেন। কোন ভাবেই উচ্চ মূল্যে পূণ্যের দাম বেশী নেয়া যাবে না। প্রশাসন এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে।’

Ads