আক্কেলপুরে বিএনপি নেতা চন্দনের গণসংযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে গণসংযোগ করেছেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজ বাজার, কলেজ হাট ও পৌর শহরের প্রধান সড়কে গণসংযোগ করেন তিনি।

এসময় আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার (রানা), পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, সারাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আলু চাষিদের দূর অবস্থা। কোনো জায়গাতে কোনো জবাবদিহিতা নেই। এর অন্যতম কারণ হচ্ছে বিগত সময়ে জবাবদিহিতার প্রয়োজন হতো না। এখনকার সরকারও ঠিক তেমনি তাদের জবাবদিহিতার দরকার হচ্ছে না। কারণ তারা কেউই জনগনের দারা নির্বাচিত প্রতিনিধি নয়। নির্বাচিত প্রতিনিধি না থাকলে দিন দিন রাষ্ট্রের সমস্যা বেড়েই যাবে। তাই যৌক্তিক সংস্কারগুলো অতি দ্রুত করে, যতদ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার। যার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব জনপ্রতিনিধি বেছে নিতে পারবে। যে জনপ্রতিনিধিরা তাদের সুখ দূঃখের বিষয়গুলো খেয়াল রাখবে। সেইলক্ষ্যে ৩১ দফা দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সারা বংলাদেশে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার আলোকে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে একটি জনসভা হবে সেই জনসভায় জনগণের সম্পৃক্ততার জন্য আক্কেলপুরে জনসাধাণদের মাঝে বার্তা দিতে এসেছি।

















