আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত
২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে পৌর কেন্দ্রীয় বাস টার্নিমাল সংলগ্ন চারমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পেশায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডি বাজার গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
জানা গেছে, চালক রফিকুল ইসলাম ভেরেন্ডি বাজার থেকে দুইজন যাত্রী তাঁর অটোরিকশায় নিয়ে আক্কেলপুরে আসার পথে পৌর কেন্দ্রীয় বাস টার্নিমাল সংলগ্ন চার মাথায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের চাকা ভেঙে গিয়ে অটো রিকশাচালক রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। পড়ে দ্রুত স্থানীয় লোকজন অটোরিকশার চালককে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অটোরিকসার চালককে চাপা দিয়ে ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন হালির মোড় এলাকায় ট্রাকটি আটক করে। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

















