শীতার্তদের পাশে আইএফআইসি ব্যাংক
২৬ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম
শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে এক শতাধিক ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক।
আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে আইএফআইসি ব্যাংক আক্কেলপুর উপশাখার উদ্যোগে নিজ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক আক্কেলপুর উপশাখার ব্যবস্থাপক মশিয়ার রহামন, আক্কেলপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান, মোঃ রতন, মোঃ শাহিনুর রহমান,মোঃ কামাল হোসেন, মোঃ বাবু, আইএফআইসি ব্যাংক আক্কেলপুর উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার নয়ন কুমার দাস, সেলস কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
আইএফআইসি ব্যাংক আক্কেলপুর উপশাখার ব্যবস্থাপক মশিয়ার রহামন বলেন, কনকনে শীতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।



















