উলিপুর পৌরসভার রাস্তাটির বেহাল দশা, নেই কতৃপক্ষের নজরদারি

এম এম আল মামুন

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পিএম


উলিপুর পৌরসভার রাস্তাটির বেহাল দশা, নেই কতৃপক্ষের নজরদারি


কুড়িগ্রাম উলিপুর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড রামদাস ধনিরাম এলাকার তেঁতুলতলা মোড় ঘেষে মোজাম্মেল হক মানিক মিয়ার সজিব নার্সারী যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরে থাকলেও কোনো কতৃপক্ষের নজরে পড়েনি।  

তবে ঐ রাস্তাটি নার্সারী পর্যন্ত সীমাবদ্ধ নয় মূলত তেঁতুলতলা মোড়ের টিয়ো এর বাড়ি হইতে আব্দুল হাই এর বাড়ি হয়ে জুম্মার হাট রাস্তায় সংযুক্ত নকশায় থাকলেও রাস্তার চিত্রে তা নেই। রাস্তাটি প্রায় আধা কিলোমিটারের মতন।

এর মধ্যে প্রায় ১৫ বছর আগে সাহেব আলী ডিলারের বাড়ি পর্যন্ত পিস ডালা রাস্তা হয়েছিলো ১৫ বছরে দুই - একবার সংস্করণ হয়েছিলো তবে এখন আর রাস্তাটি সংস্করণের কোন বলাই নেই  দিচ্ছে না কেউ নজর দারি ।

শুধু নির্বাচন এলে জন প্রতিনিধিরা রাস্তাটির সংস্করণ করা হবে বলে আশ্বাস দেন এই ধরনের প্রতিশ্রতি দিয়ে ভোট নিয়ে চলে যায় তবে পূর্ণাঙ্গ রূপে ফিরে পাচ্ছে না রাস্তাটির পূর্ণরূপ  পরে আর কোন নজর দারি বা খেয়াল খবর রাখেনা জন প্রতিনিধিরা ।

তবে দল মত নিবিশেষে সাধারণ জনগনের কথা ভেবে মানিক মিয়া উলিপুর পৌরসভার কর্মকতা ও উলিপুর উপজেলা নিবাহী কর্মকতা সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে উক্ত রাস্তাটি সম্পূর্ণরূপে বাস্তাবায়ন করার জন্য আলোচনা সয়ং সম্পূর্ণ প্রস্তুতি চলছে।

এমন সময় রাস্তাটি বাস্তবায়ন করতে বাধার সৃষ্টি করেন উক্ত এলাকার মন্টু মিয়ার দুই ছেলে জাকির হোসেন (বড় বাবু) ও জাকারিয়া ছোট বাবু এলাকার সাধারণ লোক মুখে বিষয়টি শোনা যায় এই নিয়ে গণ মাধ্যম কর্মীর সাথে মন্টু মিয়ার দুই ছেলের সাথে কথা হলে তারা বলেন রাস্তা হোক জন স্বার্থের প্রায়োজনে তবে রেকট নকশা অনুযায়ী রাস্তাটি হলে ভালো হয়।

এই নিয়ে অত্র এলাকার শতাধিক মানুষের সঙ্গে কথা হলে সকলেই বলেন এই রাস্তাটি ব্রিটিশ আমল থেকে যে ভাবে ছিল সেই ভাবে আছে এ বিষয়ে মানিক মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন এই রাস্তাটি কিছু অংশ রাস্তার নামে রেকটিও কিছু অংশ রেকটিও নয় যে অংশে রেকট নাই সেই অংশটি আমার বাবা-দাদার পত্তিক সূত্রে এখন আমাদের আছে।

প্রায়োজনে আমরা জনস্বার্থে পৌরসভাকে রাস্তার জন্য লিখিত দলিল করে দান করে দিব  তবুও রাস্তাটি বাস্তবায়ন হোক এটায় আমরা চাই উল্লেখ্য অত্র এলাকার ইতিহাসে জানা যায় উক্ত ঐ রাস্তাটি ততকালীন সময় ব্রিটিশ আমলে শেষের ভাগে পাকিস্তান আমলে পূনাঙ্গা সময় পর্যন্ত প্রভাব ব্যাক্তিত্ব মৃত: সাহেব আলী ব্যাপারী-(ডিলারের)-বাবা গোংরা ব্যাপারীর বাড়ির যাওয়া রাস্তা নামে পরিচিত ছিল তাই এলাকার বয়জ্যেষ্ঠ মানুষজন যারা এখনো বেঁচে আছেন অনেকেই মনে করেন ইতিহাস যেন বৃকিতি না হয় রাস্তাটি পূনাঙ্গ রূপে বাস্তবায়ন হলে পূর্বের ইতিহাস অনুযায়ী যেন রাস্তাটির নাম বাস্তাবায়ন হয়।

 

Ads