নওগাঁর বদলগাছীতে পটল ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম


নওগাঁর বদলগাছীতে পটল ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

 

নওগাঁর বদলগাছি উপজেলার খলসি গ্রামের একটি পটল ক্ষেতে ফয়জুল (৫০) নামে এক গুড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়জুল বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী ফয়জুল দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার রাতে খলসি মোড়ে চা পান করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে এলাকার এক কৃষক পটল ক্ষেতে কাজ করতে গিয়ে পাশের জমিতে তার মরদেহ দেখতে পান।

পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি মাহবুব আলম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Ads