আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

চৈতন্য চ্যাটার্জী

০১ আগস্ট ২০২৪, ০১:৫৬ পিএম


আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ।

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বণ্যাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নিবাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী মন্ডল,  বিশেষ অতিথি পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা। আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম, মৎস্য চাষি মোঃ ফেরদৌস হোসেন, বেলাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ  সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়।

Ads