ফরিদপুরের চরভদ্রাসনে মাটি কাটার দায়ে যুবককে জরিমানা

এহসান রানা

০২ মে ২০২৪, ০৫:৫৯ পিএম


ফরিদপুরের চরভদ্রাসনে মাটি কাটার দায়ে যুবককে জরিমানা

ছবি- সংগৃহীত।

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. তুষার (৩০) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সামশুল হকের ছেলে।

 

বুধবার (১ মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী জানান, চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদী হতে কয়েক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। 

 

তিনি আরো জানান, সরকারি জায়গা হতে মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

Ads