লালমনিরহাটে তামাক ক্ষেতে পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার

মোসলেম উদ্দিন রনি

৩১ মার্চ ২০২৪, ০৭:২৪ পিএম


লালমনিরহাটে তামাক ক্ষেতে পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত।

 


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি তামাক ক্ষেত থেকে রোমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০শে মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের সেতুর বাজার সংলগ্ন একটি তামাকের জমিতে তার দেহের অর্ধেক অংশ মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোমান ওই এলাকার আমিনুর রহমানের ছেলে।

 

সরজমিনে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল রোমান। তার সন্ধানে এলাকায় মাইকিং করে তার পরিবার। এদিকে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকার একটি তামাকের ক্ষেতে শিশু রোমানের মরদেহ অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

 

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, রোমানকে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করছিল। শিশুটির দেহ তামাক ক্ষেতে পড়ে থাকতে দেখেন, স্থানীয় একজন কৃষক। রোমানকে মাটিতে অর্ধেক পুতে রাখা হয়েছিল। তার মাথা এবং পায়ের কিছু অংশ বাইরে ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, মৃত্যুর কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। খুব শীঘ্রই রোমানের মৃত্যুরহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Ads