আসছে মামুন মন্ডলের 'আমি মরলে কাঁদিস না তুই’

শামীম মিয়া

৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম


আসছে মামুন মন্ডলের 'আমি মরলে কাঁদিস না তুই’

কণ্ঠ শিল্পী মামুন মণ্ডল।

 

'আমি মরলে কাঁদিস না তুই’ শিরোনামের নতুন এক মিউজিক ভিডিও গান নিয়ে হাজির হতে যাচ্ছে তরুণ কণ্ঠ শিল্পী মামুন মণ্ডল। নতুন এই গানটি রিলিজ হবে আগামী আগামী ২ফেব্রুয়ারি‘দেবালয় মিউজিক’ইউটিউব চ্যানেলে।

 

চমৎকার কথার গানটির গীতিকার হিসেবে রয়েছেন মিজানুর রহমান ও গানটির সুর করেছেন কন্ঠ শিল্পী মামুন মন্ডল।আর এই গানটির সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।

 

জানাগেছে, কুড়িগ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। মিজানুর রহমানের নির্দেশনায় দৃশ্যধারণ করেছেন নয়ন খান।এতে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাদল আহমেদ ও মুক্তা মনি।

 

গানের বিষয়ে জানতে চাইলে কন্ঠ শিল্পী মামুন মন্ডল জানান,গানটি অনেক সুন্দর কথা দিয়ে সাজিয়েছে গীতিকার মিজানুর রহমান। আর গানটি বেশ যত্ন নিয়ে মিউজিক করছেন শিবলু মাহমুদ। আশা করছি আমি নতুন এই গানটি সবার ভালো লাগবে।

 

 


 

Ads