আক্কেলপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
১০ জানুয়ারি ২০২৪, ১১:১৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১শ ২০জন কৃষকদের নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০জানুয়ারি) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহীতুড় গ্রামে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ রাহেলা পারভীন।
এসয়ম বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ শামীম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, দেশে ভোজ্য তেলের চাহিদার মাত্র ১২ শতাংশ উৎপাদন হয়। বাকি ৮৮ শতাংশ অন্যদেশ থেকে আমদানি করতে হয়। তেল জাতীয় ফসল চাষে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা। একইসাথে জমিতে শষ্য বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার ব্যাপারে ধারণা দেওয়া হয়। এছাড়া ফসলের নতুন জাতের সাথেও কৃষকদের পরিচয় করানো হয়। আমন ধান কেটে জমি ফেলে রাখা হয় ইরি- বোরো ধান রোপনের আগ পর্যন্ত। ফেলে রাখা জমিতে তেল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।


























