মির্জাপুরে চলছে ভোট গ্রহণ

শামীম মিয়া

০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম


মির্জাপুরে চলছে ভোট গ্রহণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, এ আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১২৭টি কেন্দ্রের ৭৯৮টি ভোটকক্ষে ভোটাররা ভোট প্রদান করবেন।ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ জন।এরমধ্যে নারী ১ লাখ ৭৮ হাজার ২১৯ ও পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২০৭ জন এবং তৃতীয় লিঙ্গের(হিজড়া ৬ জন ভোটার।

 

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম।মির্জাপুরের কুইচতারা এম. হো.সরকারি বিদ্যালয় কেন্দ্র সকাল আটটা-নয়টার দিকে ভোটার সংখ্যা একেবারেই কম উপস্থিতি ছিল।

Ads