সরাইলে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট; গোপাল মল্লিক নামে যুবক গ্রেফতার

মোঃ আতিকুল ইসলাম

১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম


সরাইলে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট; গোপাল মল্লিক নামে যুবক গ্রেফতার

অভিযুক্ত গোপাল মল্লিক। ছবি: সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র অরুয়াইলে মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গোপাল মল্লিক (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক গোপাল অরুয়াইল গ্রামের চুনিলাল মল্লিকের ছেলে।

 

জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) প্রেমিক গোপাল অন্তরঙ্গ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তরুণী স্বজনদের নিয়ে অরুয়াইল বাজারের চুনিলালের মিষ্টির দোকানে যায় এবং প্রেমিককে প্রকাশ্যে পিটুনি দেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপাল মল্লিক নিজের ধর্ম পরিচয় গোপন রেখে এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। গোপাল দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন। পরে ওই তরুণী গোপালের ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে এড়িয়ে চলেন। এরপর থেকে ওই তরুণীকে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন গোপাল। বুধবার গোপাল অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছেড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী তার কয়েকজন স্বজনকে নিয়ে গোপালের দোকানে যান।

 

সেখানে ওই তরুণী গোপালের ওপর চড়াও হয়ে চরথাপ্পড় মারেন। তার স্বজনরা দোকান থেকে বের করে মারধর করেন। এসময় স্থানীয়রা তাদের নিবৃত করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত গোপাল ও তরুণীকে থানায় নিয়ে যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ওই তরুণীকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Ads