টাঙ্গাইল ০৭ আসনে নৌকার মনোনয়ন পেলেন শুভ

শামীম মিয়া

২৮ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম


টাঙ্গাইল ০৭ আসনে নৌকার মনোনয়ন পেলেন শুভ

খান আহমেদ শুভ।

 
টাঙ্গাইল ০৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খান আহমেদ শুভ। তিনি বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

এদিকে মনোনয়ন ঘোষণা করাকে কেন্দ্র করে তার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল ও উল্লাসে মেতে উঠেছে।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির বলেন, ঘোষণার পর আমরা একটি আনন্দ মিছিল করি।

 

প্রসঙ্গত,গত বছরের ১৬ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন খান আহমেদ শুভ।

Ads