কুড়িগ্রামে বিএনপি জামাতের ৯ নেতাকর্মী আটক

এম এম আল মামুন

০১ নভেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম


কুড়িগ্রামে বিএনপি জামাতের ৯ নেতাকর্মী আটক

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

কু‌ড়িগ্রা‌মে জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি সহ ‌বিএন‌পি জামায়া‌তের ৯ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার রাতে জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার ক‌রা হয়। পু‌লিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

পু‌লিশ জানায়, বিএন‌পি জামায়া‌তের ডাকা চলমান অব‌রো‌ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির আশঙ্কায় জেলা বিএন‌পির সহ সভাপ‌তি মোস্তা‌ফিজার রহমান মোস্তফা‌কে গ্রেফতার ক‌রে সদর থানা পু‌লিশ। এছাড়াও রা‌জিবপুর উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক শা‌মীম হো‌সেন, উ‌লিপুর উপ‌জেলা জামায়া‌তের সা‌বেক সে‌ক্রেটা‌রি র‌ফিকুল ইসলাম এবং রৌমারী উপ‌জেলায় জামায়াতের কর্মী র‌ফিকুল ইসলাম, শাহাদত হো‌সেন ও ফ‌রিদুল ইসলামসহ বিএন‌পি-জামায়া‌তের ৯ নেতাকর্মী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।


পু‌লিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম ব‌লেন, ‌গ্রেফতার ব্যক্তি‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রে আদাল‌তে সোপর্দ করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Ads