স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঘোগাদহ ১ নং ওয়ার্ডে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
২১ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম
ছবি- সংগৃহীত।
তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়ন শাখা ১ নং ওয়ার্ডের চৈতার খামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০আগষ্ট) বিকাল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ, ঘোগাদহ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল রহিম বাবু সঞ্চালনায় ও সভাপত্বিতে মোঃ আশরাফুল আলম (ভারপ্রাপ্ত) সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঘোগাদহ ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ডে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান রাব্বি ।
ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দুবত আলী, সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ঘোগাদহ ইউনিয়ন শাখা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, রেজভী কবীর চৌধুরী বিন্দু সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাএলীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঘোগাদহ ইউনিয়ন শাখা। মোঃ আব্দুল হাকিম সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঘোগাদহ ইউনিয়ন শাখা।
বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান রাব্বি, রেজভী কবীর চৌধুরী বিন্দু সাধারণ সম্পাদক, সঞ্চালক মোঃ আব্দুল রহিম বাবু সহ ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম এর প্রমুখ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমাবেশের বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। প্রযুক্তিগত ও মৌলিক সমৃদ্ধি দেয়া দেশ, যেখানে প্রযুক্তি ও ডিজিটাল সম্প্রসারণ প্রধান ভূমিকা পালন করে। এই ধরণের দেশে প্রযুক্তি ব্যবহার করে সরকার, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক ক্ষেত্র, পরিবেশ, পরিবহন, শহরের পরিচালনা, ও অন্যান্য ক্ষেত্রে সার্ভিসের প্রযুক্তি ও সুযোগগুলি প্রযুক্তিগত সমাধান সরবরাহ করা সহ। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমাজের জনগণের জীবনস্তর উন্নত, সেবা সরবরাহ সুবিধাজনক হয়, এবং সার্থক উন্নতি অর্জন করা হয়। স্মার্ট দেশে প্রযুক্তির সাথে সামাজিক ও আর্থিক উন্নতি সম্পর্কিত একটি মৌলিক পরিবর্তন এ ধারা অব্যাহত রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে কুড়িগ্রাম উপজেলা শাখার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।i



























