সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক প্রকাশ
০১ অক্টোবর ২০২২, ০৭:২০ পিএম
ছবি- সংগৃহীত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একুশে পদকপ্রাপ্ত বষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব তোয়াব খান আজ রাজধানীর একটি হাসপাতালে দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮৭ বছর।
































