প্রধানমন্ত্রী সব ধর্মের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন- পার্বত্য মন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম


প্রধানমন্ত্রী সব ধর্মের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন- পার্বত্য মন্ত্রী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

র্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পালন করতে পারছেন বললেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

 

পার্বত্য মন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

মঙ্গলবার বান্দরবান সদরে নিজ বাসভবনে বান্দরবানের ৩১টি পূজা মণ্ডপে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সদস্য কাঞ্চজয় তঞ্চঙ্ঘা, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ ও পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।

 

মন্ত্রী এ সময় ৩১টি পূজামণ্ডপের জন্য বরাদ্দকৃত ৫ লাখ ৩ হাজার টাকার চেক সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করেন।

Ads