চট্টগ্রামে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ নভেম্বর ২০২১, ০৪:৩২ পিএম


চট্টগ্রামে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

ছবি- সংগৃহীত।

 

ট্টগ্রাম নগরে গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে গতকাল সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ ঘরে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

 

দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Ads