চট্টগ্রামে ইপিজেডে ভয়াবহ আগুন, বৃদ্ধের মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪২ পিএম
ছবি- সংগৃহীত।
চট্টগ্রাম শহরের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। নিহত বৃদ্ধার নাম নওশা (৮০)। আজ ভোর ৪টার দিকে 'সি' ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, সকাল ৭টার দিকে 'সি' ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নওশা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা প্যারালাইজড ছিলেন তাই ওই সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।
































