বিএনপির বিক্ষোভ সমাবেশ উত্তাল নোয়াখালী
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ বেষ্টনীর মধ্যে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।
আরো পড়ুন: মৃত্যুর আগ পর্যন্ত বিচার চেয়ে যাবেন সাগরের মা
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে মিথ্যা ও হয়রানীমুলক মামলায় কারাদন্ড প্রদান ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদ জানান।
































