বসুরহাট পৌর মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার নির্বাচনী ইশতিহার ঘোষণা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ পিএম


বসুরহাট পৌর মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার নির্বাচনী ইশতিহার ঘোষণা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জার জনবান্ধব নির্বাচনী ইশতিহার ঘোষণা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় বসুরহাট পৌরসভার বটতলায় এই নির্বাচনী ইশতিহার ঘোষণা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  

 

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

 

নতুন নির্বাচনী ইশতিহারে ছিলো, নিরপেক্ষ ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করা, শালিস বানিজ্য বন্ধ করা, জনগণকে দেয়া ওয়াদা রক্ষা না করার রাজনীতি বন্ধ করা, খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা, গুরুত্বপূর্ণ সড়কে ৬শত সোলার লাইট স্থাপন করা, মাসে একবার বিভিন্ন ওয়ার্ডে তরুণ তরুণী ও উদ্যেগীদের সম্পৃক্ত করে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ প্রদান করা, সকল প্রকার দূষণ বন্ধ করা, পূর্নাঙ্গ পৌরপার্ক নির্মাণ করা, ছিন্নমূল ও উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পূর্নবাসন করা, গাড়ি পার্কিং স্থাপন,  আধুনিক বহুতল গণশৌচাগার নির্মাণ করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা, মির্জা টাওয়ার নির্মাণ করে বেকার সমস্যা নিরসন করা, প্রতিবন্ধীদের জন্য কর্মসূচি গ্রহণ,  হিজড়া ও তৃতীয় লিঙ্গদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, বেকার যুবক যুবতীদের জন্য চাকরীর ব্যবস্থা করা, প্রবাসী ও এলাকার বাহিরে অবস্থানরত পরিবারগুলোর সেবার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা, সাংস্কৃতিক কর্মকান্ডকে গতিশীল করা, নতুন কালভার্টের স্থাপন পুরাতন কালভার্ট সুপ্রশস্থ করে পানি নিষ্কাশন ও যাতায়াত সুগম করা, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা, সম্ভাব্য সড়ক সম্প্রসারণ করা, সুপ্রসস্থ সড়কের পাশে ফুটপাত করা, জন সমাগমস্থলে ও প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করা, স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীদের সন্ধার পর অযাচিত আড্ডা বন্ধ করা, প্রকৃত ভূমিহীনদের মাঝে চরাঞ্চলে ভূমি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

Ads