সুবর্ণচরে তরুণীকে অপহরণ চেষ্টা, আটক ৫
২৭ ডিসেম্বর ২০২০, ০৫:০১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
নোয়াখালীর সুবর্ণচর থেকে ১৪ বছরের এক তরুণীকে অপহরনের চেষ্টার অভিযোগে পাঁচ যুবক আটক করেছে চরজব্বর থানা পুলিশ। গতকাল আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল, সাগর দাস(২৩), নুর মোহাম্মদ হাসান রায়হান (২৪), আজিজুল হক (২২), জিতু বড়ুয়া এবং মীর মোশাররফ হোসেন সৌরভ (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, সাগর দাসের নেতৃত্বে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে চট্রগ্রাম থেকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুরে এসে শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভুক্তভোগী তরুণীকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক টানাহেঁচড়া করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ পাঁঁচ যুবককে আটক করে।
তবে, আটককৃতদের দাবী ঐ তরুণীর সাথে আটক সাগর দাসের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্রে তারা এখানে এসেছে।
আরো পড়ুন: ২৪ পৌরসভার ভোট আগামীকাল সোমবার
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাসন্তী রাণী পাল শুক্রবার রাতে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল হক জানান, আটককৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
































