হাটহাজারীতে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
২২ নভেম্বর ২০২০, ০৬:১৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রবিবার(২২নভেম্ভর)সকাল ৯টায় পৌরসভার কাচা বাজার ফকির মসজিদের উত্তর পাশে প্রবাসী বদরুল আলমের বাড়ী ও আলাউদ্দিন বেকারীর সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়।
বয়স ৪০বলে ধারনা করা হচ্ছে। নিহতের পরণে প্যান্ট ও গায়ে নীল রংয়ের টি-শার্ট রয়েছে।তবে শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছেনা অর্ধগলিত হওয়ার জন্য।ধারনা করা হচ্ছে প্রায় ৪/৫দিন আগের।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসী দেখকে পেয়ে থানায় খবর দিলে পুলিশের এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।অর্ধগলিত হওয়ায় লাশের মুখ ও শরীর বিকৃত হয়ে গেছে। ভাসমান যুবকের লাশটির।তবে মৃত্যুর প্রকৃত কারন জানতে লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
































