নোয়াখালীতে মাস্ক না পরায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০২০, ০৬:১৪ পিএম


নোয়াখালীতে মাস্ক না পরায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে মাস্ক না পরায় জরিমানা, ছবি- প্রতিদিনের চিত্র।

 

নোয়াখালীতে নয়টি উপজেলায় একযোগে ‘নো মাস্ক নো সার্ভিস’ শ্লোগানে মাস্ক বিতরণ করা হয়েছে। এর পরও মাস্ক না পরার কারণে জেলা শহর মাইজদী বাজারে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং ১টি প্রতিষ্ঠানকে ৩ দিনের জন্য সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে জেলার এ কর্মসূচি পালন করা হয়।

 

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, একটি দোকানে মালিক ও কর্মচারী মাস্ক ব্যবহার না করে প্রতিষ্ঠান পরিচালনা করছে দেখে ৩দিনের জন্য দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও মাস্ক পরিধান না করায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

আরো পড়ুন

বেলকুচিতে ৪৮তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেই কোন কর্মসূচী

 

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো.আলমগীর হোসেনসহ ৩২ জন ম্যাজিস্ট্রেট।

Ads