কোম্পানীগঞ্জ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১১ নভেম্বর ২০২০, ১০:৩০ পিএম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ‍্যােগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ছবি- প্রতিদিনের চিত্র।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আজ সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন।
বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হক নাজিম, মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন,চরপার্বতী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী সালাউদ্দিন শাহ’র মত বিনিময়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে মিছিল সহকারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।
































