থেমে নেই চাঁদপুর মৈশাদী ইউপি চেয়ারম্যানের জনসেবা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ এপ্রিল ২০২০, ০৪:২৮ পিএম


থেমে নেই চাঁদপুর মৈশাদী ইউপি চেয়ারম্যানের জনসেবা

মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। ছবি- প্রতিদিনের চিত্র


চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের থেমে নেই জনসেবা। প্রতিনিয়ত তিনি ইউনিয়নে মানুষদের বিভিন্ন ভাবে সেবা দিয়ে চলছেন। তৃনমূলের অসহায়, দুস্থ্যসহ মধ্যবিত্তদের সেবায় সর্বাক্ষনিক তিনি ব্যাস্ত রয়েছেন। এ ছাড়া ইউনিয়নের সর্ব শ্রেনীর মানুষের ভাল মন্দসহ সার্বিক বিষয়গুলো অবিরাম দেকবাল করছেন। ছুটে চলছেন তৃনমূলের মানুষের দৌড়গোড়ায়।
জেলার শ্রেষ্ঠ,৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ইউনিয়নবাসীর জন্য যেন হাতেমতাই হয়ে তার আর্বিভাব হয়েছে। আলোর ফেরিওলা হয়ে মৈশাদীর মানুষের সেবা দিচ্ছেন । করোনা পরিস্থিতি মোকাবেলার প্রথম থেকেই তিনি সচেতনতামূলক প্রচারনা শুরু করেন। ইউনিয়নের জন্য সরকারি বরাদ্ধকৃত ত্রানগুলো যথা নিয়েমে বিতরন করে চলছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানরুজ্জামান মানিকের কর্মকান্ডে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সন্তুষ্ঠ রয়েছেন। সন্তুষ্ঠ রয়েছেন, মৈশাদী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন।

মনিরুজ্জামান মানিক ইউপি সচিব আবু বকর মানিকসহ ইউনিয়নের  প্রতিটি ওয়ার্ড সদস্যদেরগনকে সাথে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারনকে সচেতন করে যাচ্ছেন। ইউনিয়ন কয়েক হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটেশান, হ্যান্ড গøাভস, সাবান ঔষুধ বিতরন করেছেন। এবং সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতা আবুল কালাম চিশতীর মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড গøাভস, ঔষুধ বিতরন করেছেন। ইউনিয়নের মানুষের জন্য সততা স্টোর চালু করেছেন। যাতে ক্রয়কৃত মূল্য থেকে ৩০% ছাড়ে মালা মাল বিক্রি করে রিতিমত তাকলাগিয়ে দিয়েছেন। গোপনে গোপনে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে ত্রান পৌছে দিচ্ছেন। ইউনিয়নের গ্রাম পুলিশকে সিপটি বাই সিপটি ডিউটিতে রেখেছেন। দোকানপাটগুলো বন্ধ রাখার জন্য কয়েক বার মাইকিং করে সবাইকে সচেতন করেছেন। অসুস্থ্য বাবা মা, স্ত্রী ছেলে সন্তানকে রেখে শুধু ইউনিয়নের মানুষের মঙ্গলের জন্য অবিরাম কাজ করছেন এ মানুষটি।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের পৃষ্ঠপোষকতায় ইউনিয়নে সততা স্টোর চালু করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে পাওয়ার পর চাঁদপুর লকডাউন ঘোষনার পর মৈশাদী বাজারে জাগ্রত তারুণ্যর ব্যবস্থাপনায় হ্রাসকৃত মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রয় চালু করা হয়। যেখানে বাজারদর থেকে ২০ থেকে ৩০ % চাড়ে ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করা হচ্ছে।  হ্রাসকৃত মূল্যে থেকে ছাড় পেয়ে মালামাল বিক্রি করায় সেখানে নিম্মবিত্তসহ মধ্যেবিত্ত পরিবারগুলো সাশ্রয়ী ধরে কেনাকাটা করার জন্য ভিড় করেন। চাঁদপুরে এই প্রথম ইউপি কোন ইউপি চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় সততা স্টোর চালু করা হয়েছে। আর সততা স্টোরের মাধ্যমে  নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রি হওয়ার জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যানের প্রতি ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানিয়েছে। মৈশাদীর এ ব্যাতিক্রমধর্মী আয়োজন সর্ব মহলে ব্যাপক হারে তাক লাগিয়ে দিয়েছে।

মনিরুজ্জামান মানিকের সফলতার গল্প লিখে শেষ করা যাবেনা। ক্লিন ইমেজের একজন, সৎ আদর্শবান মানুষ হিসেবে তার সুনার সর্বমহলে রয়েছে। লোভ লালশার উর্দ্ধে থেকে তিনি যে ভাবে মানব সেবা দিচ্ছেন, তা সত্যি এক বিষ্ময়কর ইতিহাস।

 

Ads