র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১ জন গ্রেফতার!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মার্চ ২০২০, ১০:৫৭ পিএম


র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১ জন গ্রেফতার!

ছবি-প্রতিদিনের চিত্র

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। র‍্যাব ১১ লক্ষীপুর থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে গ্রেফতারকৃত ওই ব্যক্তি আধা কেজি গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল তাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শাহ আলম কেরানী (৬২)।সে  বেগমগঞ্জ থানার দক্ষিণ নাজিরপুর গ্রামের কেরানী বাড়ির দুলু মিয়ার ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে মোঃ শাহ আলম কেরানি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করছেন বলে স্বীকার করেন।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়ন ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃতের বিষয়ে লক্ষীপুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয় র‍্যাবের প্রেসরিলিজে।

Ads