লক্ষ্মীপুরে মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম


লক্ষ্মীপুরে মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন

ছবি-প্রতিদিনের চিত্র

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউপিস্থল ১০ শয্যা বিশিষ্ট হাসপতাল উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ০১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম সালাহ উদ্দিন টিপু। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন অধিদপ্তরের ডিডি ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ।

সদর উপজেলার উত্তরাঞ্চলের জনগণের র্দীঘ দিনের দাবি প্রেক্ষিত প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে  স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র্নিমান করেন।

এ হাসপাতালে প্রান্তিক জনগোষ্টির গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ দেওয়া হবে। এ হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগন স্বাস্থ্যসেবা পাবে।

 

Ads