খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ পিএম
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।
১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সোমবার সকালে চেঙ্গী স্কয়ার শহীদ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। তোপধ্বনি পর প্রথমে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমার পক্ষে প্রতিনিধি দল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সরকারী-বেসরকারী, সামাজিক সংগঠন, এনজিও, স্কুল-কলেজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পরে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে করা হয়। এছাড়া কুচকাওয়াজের সালাম গ্রহন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বিপিএম সেবা।
































