জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়নব হাছানের ১ম স্থান অর্জন
২০ নভেম্বর ২০১৯, ০৯:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়াতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত একক বিতর্ক প্রতিযোগিতায় “খ” গ্রুপ থেকে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছেন “সেভ দ্য সিস্টার্স” (একটি কিশোরী কল্যাণমূলক সংগঠন), নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় শাখার সভাপতি জয়নব হাছান। সে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ আরো অনেকে।
































