ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
১৬ নভেম্বর ২০১৯, ১০:০৭ পিএম
'আমরা সকলে কর দেব, স্বাবলম্বী হব' এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া কর অঞ্চলসমূহের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি থেকে মেলা উদ্বোধনকালে কুমিল্লা কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার সাধন কুমার রায় বলেন, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ গঠনের যে মহাপরিকল্পনা গ্রহন করেছেন তা বাস্তবায়নে দেশের মানুষের কর প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে দেশ ও জেলার উন্নয়নে কর প্রদানে আন্তরিক হতে উদাত্ত আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া কর অঞ্চলের সহকারী কমিশনার মো. মুনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সঞ্চয় ব্যুরোর সহাকারি পরিচালক শেখ ফিদেল হাসান, সহকারি কর কমিশনার রাশেদ আল মামুন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।